ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন, অনেক খাটছেন, কিন্তু দিনশেষে রেজাল্ট জিরো?

ফেসবুক

 ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন, অনেক খাটছেন, কিন্তু দিনশেষে রেজাল্ট জিরো? বা শুরুতে ভালো ভিউ পেলেও এখন রিচ একদম তলানিতে?


বিশ্বাস করুন, সমস্যাটা ফেসবুকের না। সমস্যাটা হলো আমরা অনেকেই ফেসবুকের Monetization Ecosystem না বুঝেই মাঠে নেমে পড়ি। আমরা মনে করি ভিডিও দিলেই বুঝি ডলার আসবে।


আপনার পেজকে ডেড হওয়া থেকে বাঁচাতে এবং সাসটেইনেবল ইনকাম জেনারেট করতে এই ১০টি পয়েন্ট একদম মাথায় গেঁথে নিন:


01: Monetizing Too Early 


পেজ খুলেই যদি টাকার পেছনে ছোটেন, অডিয়েন্স বিরক্ত হবে। মানুষ যখন বুঝবে আপনি শুধু তাদের কাছে বেচতে এসেছেন, তারা পালাবে। আগে ভ্যালু দিন, ট্রাস্ট তৈরি করুন, টাকা অটোমেটিক আসবে।


02: Turning Every Post Into a Pitch


প্রতিটা পোস্টেই যদি ক্লিক করুন, কিনুন বা অফার থাকে এরকম বাটন ব্যবহার করেন, তাহলে অ্যালগরিদম আপনার রিচ কমিয়ে দিবে। ৮০/২০ রুল ফলো করুন ৮০% কন্টেন্ট হবে ফ্রি ভ্যালু বা এন্টারটেইনমেন্ট, আর ২০% হবে প্রমোশন।


03: Driving People Off Facebook


ফেসবুক চায় না ইউজাররা ফেসবুক ছেড়ে ইউটিউব বা আপনার ওয়েবসাইটে চলে যাক। ক্যাপশনে ঘন ঘন External Link দিলে রিচ কমে যায়। লিংক দিতে চাইলে কমেন্টে দিন অথবা ভালো এঙ্গেজমেন্ট হওয়ার পর দিন।


04: Ignoring Watch Time


আপনার ভিডিও কতজন দেখলো তার চেয়ে জরুরি হলো কতক্ষণ দেখলো। ভিডিওর প্রথম ৩ সেকেন্ডে (Hook) অডিয়েন্সকে ধরে রাখতে না পারলে রিটেনশন কমে যাবে, আর ফেসবুক আপনার ভিডিও সাজেস্ট করা বন্ধ করে দিবে।


05: Using Clickbait Without Delivering)


থাম্বনেইলে এক জিনিস, আর ভিডিওতে আরেক জিনিস এটা করলে হয়তো একটা ক্লিক পাবেন, কিন্তু লং টার্মে পেজ শেষ। মানুষ ক্লিক করে ধোঁকা খেলে নেগেটিভ সিগন্যাল যায় অ্যালগরিদমের কাছে।


06: Monetizing Through Low-Quality Offers


টাকার লোভে বাজে বা স্ক্যামি প্রোডাক্ট প্রমোট করবেন না। একবার যদি ফলোয়ারদের বিশ্বাস ভাঙে, সেই পেজ আর কোনোদিন দাঁড় করাতে পারবেন না।


07:Changing Strategy Every Two Weeks


এই সপ্তাহে গেমিং, পরের সপ্তাহে ফুড ভ্লগ, তারপরের সপ্তাহে নিউজ এমন করলে অ্যালগরিদম কনফিউজড হয়ে যায়। একটা নিশে ফোকাস করুন এবং লম্বা সময়ের জন্য লেগে থাকুন।


08: Obsessing Over RPM


কত ভিউতে কত ডলার (RPM) এটা নিয়ে পড়ে না থেকে অডিয়েন্স কোয়ালিটি নিয়ে ভাবুন। লয়াল ফ্যানবেস তৈরি হলে ইনকাম এমনিতেই স্টেবল হবে।


09: Not Studying What Already Works


আপনার কোন ভিডিওটা ভাইরাল হলো, কেন হলো সেটা এনালাইসিস করেন না? আন্দাজে ঢিল না ছুড়ে নিজের পেজের Analytics বা Insights চেক করুন। যেটা কাজ করছে, সেটাই রিপিট করুন।


10: Expecting Monetization to Be Instant


মনিটাইজেশন কোনো সুইচ না যে অন করলেই টাকা পড়া শুরু হবে। এটা একটা প্রসেস। অধৈর্য হয়ে স্প্যামিং করবেন না। কনসিস্টেন্সি ধরে রাখলে কম্পাউন্ড এফেক্টে রেজাল্ট পাবেন।


আর্টিকেলটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে রাখুন,  ভুলগুলো শুধরে নিন, আপনার পেইজ গ্রো করবেই ইনশাআল্লাহ।


#facebook

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url